Nabadhara
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে দরিদ্র চা দোকানদারের ঘর ভাঙার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মে ৪, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার শিমুলিয়া ইউনিয়নে এক দরিদ্র চা দোকানদারের দোকানঘর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী শামসু শেখ (৪৫) মৃত সাইজুদ্দিন শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় স্ত্রী ও তিন কন্যা সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শামসু শেখের আর্থিক দুরবস্থা বিবেচনায় নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলদি ব্রিজের দক্ষিণ পাশে সরকারি খালের ওপর একটি ছোট চায়ের দোকান বসানোর ব্যবস্থা করে দেন। ওই দোকান থেকেই কোনোভাবে পরিবারটির জীবিকা নির্বাহ হচ্ছিল।

অভিযোগ রয়েছে, গত রবিবার (৩ মে) সকালে কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই কে-শিমুলিয়া ইউনিয়ন যুবদল নেতা অরুন তালুকদারের নির্দেশে ৫-৭ জন লোক এসে দোকানটি ভেঙে ফেলে। এ সময় দোকানের মালামালও ক্ষতিগ্রস্ত হয় বলে জানান ভুক্তভোগী।

শামসু শেখ অভিযোগ করে বলেন, “আমি অসুস্থ মানুষ, এই দোকানই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ করে এসে দোকান ভেঙে ফেলায় আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি।”

শামসু শেখ এর আত্বীয় জাকির হোসেন বেপারি বলেন, সরকারি জমিতে দোকানঘর। সরকারের প্রয়োজনে ভেঙে দিলে আমাদের দু:খ থাকতোনা কিন্তু অরুন তালুকদার কি কারনে ভাঙলো এটার বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত অরুন তালুকদার মুঠোফোনে বলেন, দোকানঘর ভাঙার বিষয়ে আমি কিছু জানিনা। তাদের সাথে আমার পূর্ব বিরোধ ছিলো যার কারনে তারা আমার নাম বলেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।