Nabadhara
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
মে ৪, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ইয়াবাসহ ইমরান হোসেন মিল্লাত (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে) দুপুরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের পাঁচ মেঘাদল গ্রামের বাসিন্দা লাল মিয়ার ছেলে ইমরান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক কারবারে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ মে) রাত প্রায় ৯টার দিকে শ্রীবরদী থানার এসআই মোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় কর্ণঝোড়া পশ্চিম বাজারে তার পিতা লাল মিয়ার হোটেলের সামনে থেকে ইমরানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।