Nabadhara
ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন

Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১৩১ নং পশ্চিম পীড়ারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিতা রাণী জয়ধরের বদলির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

সোমবার (৪ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অভিভাবক খোকন বাড়ৈ, সুকদেব মজুমদার, সাবেক ইউপি সদস্য বীরেন্দ্রনাথ মজুমদার এবং শিক্ষার্থী অংকন হালদার, সবুজ মজুমদার, মানিক ভক্ত, অঙ্কন বালা ও বিজয় হাওলাদার বক্তব্য দেন।

বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক অনিতা রাণী জয়ধর পাঠদানে অমনোযোগী এবং দায়িত্ব পালনে ব্যর্থ। তারা আরও অভিযোগ করেন, বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে। এসব কারণে তার দ্রুত বদলির দাবি জানান তারা।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক অনিতা রাণী জয়ধর বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।