Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে গণপিটুনিতে নিহতের এতিম কন্যার পাশে দাঁড়ালেন তারেক রহমান

ফরিদপুর প্রতিনিধি
মে ৫, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ফেসবুক লাইভের মাধ্যমে উসকানি দিয়ে সৃষ্ট জনতার গণপিটুনিতে নিহত ট্রাকচালক হান্নান শেখের এতিম শিশুকন্যা মুসলিমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে মুসলিমার বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে শিশুটির খোঁজখবর নিতে এবং তার সার্বিক সহায়তা নিশ্চিত করতে তিনি সেখানে গেছেন।

এ সময় তিনি মুসলিমার দাদা-দাদির হাতে নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও খেলনা তুলে দেন এবং শিশুটির লালন-পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এছাড়া স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শিশুটির জন্য নিয়মিত সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।

ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মানষ ঘোষ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিলনালিয়া এলাকায় বেপরোয়া ট্রাক চালানোর অভিযোগ তুলে ফেসবুক লাইভের মাধ্যমে জনতা জড়ো করা হয়। পরে ওই জনতার গণপিটুনিতে ট্রাকচালক হান্নান শেখ নিহত হন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।