Nabadhara
ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে ছাত্রদলের শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা

নোয়াখালী প্রতিনিধি
মে ৬, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৬ মে) বিকেলে শহরের শহীদ ভুলু স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মাইজদী শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে জেলা স্কুল সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি এন.বি.এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রায় ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, সংগঠনের অভ্যন্তরীণ বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে ছাত্রদলকে আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা হবে।

এর আগে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ ভুলু স্টেডিয়ামে জড়ো হন। পরে তা এক বিশাল শোভাযাত্রায় রূপ নেয়, যা শহরের প্রধান সড়কগুলোতে ব্যাপক সাড়া ফেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।