Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর ফুলগাজীতে সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি
মে ৭, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে মধ্যম কামাল্লা গ্রামের চাঁনমিয়া হুজুরের খামারের পাশের মাঠে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে ফুলগাজী থানা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫০ বছর বয়সী অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

জানা গেছে, মরদেহটি ভারতীয় সীমান্তবর্তী ২১৩২ সাব-পিলার এলাকার কাছ থেকে উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি অমুসলিম সম্প্রদায়ের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ফুলগাজী থানার ওসি (তদন্ত) মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।