Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় এক রাতে ৩ বাড়িতে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
মে ৭, ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের জলা তেতৈয়া গ্ৰামে এক রাতে দুই প্রবাসী, এক ব্যবসায়ীর বসত ঘরে চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই গ্রামের কোন বাড়ি (হিন্দু) বাড়িতে  এই ঘটনা ঘটে।

এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। চোরের দল স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত শেষ রাতে সঙ্ঘবদ্ধ চোর দল প্রবাসী সোহেল (সঞ্জয়) সরকারের বসত ঘরের টিন কেটে ঘরে ঢুকে সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার, ২ টি মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়। একই সাথে সঞ্জয় সরকারের ভাই ব্যবসায়ী বিজয় সরকারের ঘরে ঢুকে একটি মোবাইল নিয়ে যায়।  এক‌ই রাতে ওই বাড়ির আরেক প্রবাসী রতন সরকার ঘরে সিঁধ টেকে ঘরে ঢুকে বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী প্রবাসী সঞ্জয় সরকারের স্ত্রী শিউলি রানী সরকার জানান, শেষ রাত ঘুম থেকে উঠে আমার মেয়ে চিৎকার শুরু করেন এবং ঘরের দরজা খোল অবস্থা দেখি। মেয়ের কাছে এসে দেখি দুটি স্টিল আলমারিতে থাকা সাড়ে ৬ ভরি স্বর্ণ, দুটি মোবাইল ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

তিনি আরো জানান, সঙ্ঘবদ্ধ চোরের একটি মানিব্যাগ ঘরে পাওয়া যায়, মানিব্যাগে একটি জাতীয় পরিচয় পত্র দেখতে পাই। ‌একই রাতে বাড়ির আরো দুটি করো চুরি হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, এই চুরির ঘটনায়  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।