Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ১৯ জেলে-মৌয়াল অপহরণ, মুক্তিপণ দাবি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
মে ৭, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

সুন্দরবনের পূর্বাঞ্চলে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ১৯ জন জেলে ও মৌয়াল অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃতদের মুক্তির জন্য প্রত্যেকের মাথাপিছু ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করেছে দস্যুরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ মে দিবাগত রাতে আলোরকোল এলাকা থেকে ১৩ জন জেলেকে নৌকাসহ অপহরণ করা হয়। এর আগে ৩০ এপ্রিল কোকিলমনি এলাকা থেকে আরও ৬ জন মৌয়ালকে তুলে নিয়ে যায় দস্যুরা। অপহৃতদের সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অপহৃতদের মধ্যে শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের রাকিব হাওলাদার (২৪), আলমগীর ফরাজী (৫০), রুবেল হাওলাদার (৩০), সজিব হাওলাদার (২৭)সহ একাধিক জেলে রয়েছেন। এছাড়া পাথরঘাটা ও খুলনার বটিয়াঘাটার কয়েকজনও অপহৃত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় জেলে ও মহাজনরা জানিয়েছেন, দস্যুরা নৌকায় থাকা জেলে-মৌয়ালদের ধরে নিয়ে গিয়ে নিয়মিতভাবে মুক্তিপণ আদায় করছে, এতে সুন্দরবন এলাকায় কর্মরতদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা জানান, দস্যুরা গভীর বনে অবস্থান নিয়ে সুযোগ বুঝে হামলা ও অপহরণ চালাচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নজরদারি বাড়ানো হচ্ছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এখনো এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।