Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় লাহুড়িয়া বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ৪ ব্যবসা প্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার, নড়াইল
মে ৮, ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে অগ্নিকান্ডে একটি হার্ডওয়্যার ও ৩টি ফার্নিচারের দোকানসহ মোট ৪টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৮মে) ভোর রাত ৩টার দিকে উপজেলার লাহুড়িয়া বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানান, লাহুড়িয়া বাজারের বকুল শেখের সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ারের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা কিছুক্ষণের মধ্যে পাশের ফারুক বিশ্বাসের একতা ফার্নিচার দোকানে ছড়িয়ে পড়ে।

এসময় আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে বাজারের মসজিদের মাইক থেকে আগুন লাগার বিষয়টি প্রচার করা হয়। তাৎক্ষণিক ভাবে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সততা ফার্নিচার অ্যান্ড হার্ডওয়ারের মালিক বকুল শেখ জানান, তার একটি ফার্নিচার ও একটি হার্ডওয়ারের দোকান পুড়ে গেছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্য ব্যবসায়ী একতা ফার্নিচার মালিক ফারুক বিশ্বাস জানান, তার ফার্নিচার দুইটি দোকান পুড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সোহাগউজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনে একটি হার্ডওয়ারের দোকান পুরোপুরি এবং দুটি ফার্নিচারের দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যার ফলে আশে পাশের অনেক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করা সম্ভব হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।