Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার শেখের দাফন সম্পন্ন

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আতিয়ার শেখের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

এর আগে জাতীয় পতাকায় মোড়ানো মরহুমের কফিনের সামনে দাঁড়িয়ে তার আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আড়ুয়াবর্ণী দর পশ্চিমপাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের উপ-পরিদর্শক লিটন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শেখ, ৫নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নিয়ামত আলী খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার শেখ (৯৫) বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।