Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুতের দাবিতে তরুণদের কয়রায় মানববন্ধন

কয়রা(খুলনা)প্রতিনিধি
মে ৮, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

কয়রা(খুলনা)প্রতিনিধি

উপকূলীয় কয়রা উপজেলা এলাকায় বৈশ্বিক জলবায়ু ধর্মঘট পালন করেছেন স্থানীয় তরুণ ও পরিবেশকর্মীরা। শুক্রবার সকাল ১০টায় ইয়ুথ ল্যাব ও ইয়ুথ ফর সুন্দরবন কয়রা শাখার যৌথ উদ্যোগে কাটকাটা গ্রামের নিকটবর্তী নদীর চর ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে “জলবায়ুর সুবিচার চাই”, “উপকূলবাসীর অধিকার রক্ষা করো”, “জীবাশ্ম জ্বালানি রোধ করি” এবং “সৌর ও বায়ু শক্তিতে ভবিষ্যৎ গড়ি”সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের প্রধান দাবি ছিল, বাংলাদেশে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা।

এ সময় রাসেল আহাম্মেদ বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও এ অঞ্চলে জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে, যা পরিবেশের জন্য বড় হুমকি।”

অন্যদিকে নিরাপদ মুন্ডা বলেন, “জলবায়ুর সুবিচার উপকূলবাসীর অধিকার।” তিনি জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে সুব্রত মুন্ডা, মনিরুল ইসলাম, সবুজ, সঞ্জয় বাইন, জাকি, আমিনুর ইসলাম ও নয়ন মন্ডলসহ স্থানীয় তরুণ ও পরিবেশ সচেতন নাগরিকরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।