শাহীন আহমেদ,ভেদরগঞ্জ(শরিয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের সখিপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সখিপুর থানার এফআইআর নং-১২, তারিখ ৯ মে ২০২৬ এবং জিআর নং-১৫১ এর ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
আটককৃতরা হলেন— (১) ওমর ফারুক (২৪), পিতা হাবিব মুতাইত, গ্রাম চরসেনসাস (বালা কান্দি); (২)আবির আহম্মেদ (২২), পিতা জামাল খাঁ এবং (৩) মো. রাসেদ মাল (২৩), পিতা রেজ্জেক মাল। তাদের সবার বাড়ি সখিপুর থানার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, সখিপুর থানাধীন চরসেনসাস ইউনিয়নের পূর্ব বালাকান্দী এলাকায় জনৈক মাইনুল ইসলামের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে সখিপুর থানা অফিসার ইনচার্জ মোফাজ্জল হোসাইন বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

