Nabadhara
ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে স্কুল-কলেজ-মাদ্রাসায় যৌন সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি
মে ৯, ২০২৬ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধ এবং ২০০৯ সালের হাইকোর্টের নির্দেশনার পূর্ণ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নারী উন্নয়নভিত্তিক বেসরকারি সংস্থা ‘নন্দিতা সুরক্ষা’।

শনিবার (৯ মে) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মুজিব সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি নেত্রকোনায় ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি নারী ও শিশুদের ওপর ক্রমবর্ধমান যৌন সহিংসতার ঘটনায় নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করা এখন সময়ের দাবি।

বক্তারা অভিযোগ করেন, ২০০৯ সালে হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে সুনির্দিষ্ট নীতিমালা এবং অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা দিলেও দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে তা এখনো বাস্তবায়িত হয়নি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের প্রতিষ্ঠানগুলোতে কার্যকর তদারকি ও সুরক্ষা ব্যবস্থার অভাব রয়েছে।

মানববন্ধন থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর নীতিমালা চূড়ান্ত করা, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে পাঁচ সদস্যবিশিষ্ট অভিযোগ কমিটি গঠন, আবাসিক প্রতিষ্ঠানসহ সব শিক্ষাঙ্গনে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং দেশব্যাপী সংঘটিত যৌন সহিংসতার ঘটনায় দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

এসময় বক্তব্য দেন ‘নন্দিতা সুরক্ষা’র তাহিয়াতুল জান্নাত রেমি, অ্যাডভোকেট অর্চনা দাস, জান্নাতুল ফেরদৌসী ও সনিয়া সুলতানাসহ অন্যান্য বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।