Nabadhara
ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
মে ১০, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলায় সিএসএস-এর স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মে ) উপজেলার পশ্চিম গাড়াখোলা এলাকায় সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উদ্যোগে স্থানীয় ব্রাঞ্চ কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জোনের ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক তাপস ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যাবিথী স্কুলের শিক্ষক উম্মে কুলসুম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম, ব্যবসায়ী প্রতিনিধি আবু তালেব, বিএম দেবাশিস বসু, এবিএম প্রহলাদ, ফিল্ড অফিসার রবিউল, জহিরুল, মোজাফফরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেডিকেল ক্যাম্পে এলাকার অসহায় ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।