কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক আশরাফুর রহমান হাকিমের বাবা সেকান্দার আলী হাওলাদারের নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
রবিবার (১০ মে) সকাল ১০টায় কালকিনি পৌর ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে কালকিনি জামে মসজিদ কেন্দ্রীয় কবরস্থান-এ দাফন করা হয়।
উল্লেখ্য, শনিবার (৯ মে) রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে কালকিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের ঝাউতলা এলাকার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
মরহুম সেকান্দার আলী হাওলাদার পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজার নামাজে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এ সময় মুসল্লিরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

