Nabadhara
ঢাকাসোমবার , ১১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়ায় নৌ-পুলিশের অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার, আটক ১

Link Copied!

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল নির্বিঘ্ন রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে নৌ-পুলিশ। অভিযানে প্রায় ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

সোমবার (১১ মে) দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উদ্যোগে পদ্মা নদীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা। এ সময় এসআই অলক মজুমদার, এএসআই মো. জামাল উদ্দিন ভূইয়াসহ নৌ-পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

অভিযানে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে মো. মাসুদ প্রামাণিক (২০) নামের এক জেলেকে আটক করা হয়। তিনি দৌলতদিয়া ইউনিয়নের সিদ্দিক কাজী পাড়ার শহীদ প্রামাণিকের ছেলে।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, দৌলতদিয়া নৌরুট এলাকায় কিছু জেলে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করে আসছিল। এসব জাল অনেক সময় ফেরি ও লঞ্চের পাখায় আটকে নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। এ কারণেই বিশেষ অভিযান চালানো হয়।

অভিযানে নদীর বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা প্রায় ১ লাখ মিটার কারেন্ট জাল পরে দৌলতদিয়া ঘাট এলাকায় এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, নৌরুটে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। আটক জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।