Nabadhara
ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে পল্লী বিদ্যুতের নতুন ডিজিএম হালিমের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
মে ১৩, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

‎বরিশালের গৌরনদী পল্লী বিদ্যুৎতের সদ্য যোগদানকৃত ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম প্রকৌশলী এ হালিম খান স্থানীয় মিডিয়াকর্মীদের সাথে সাথে মতবিনিময় করেছেন।
‎বুধবার (১৩ মে) সকাল ১১টায় গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সহ-সভাপতি এম আলম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ, উত্তম দাস।

‎এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সদস্য এস এম মোশারফ, মোস্তফা হাওলাদার, সোলায়মান তুহিন, মোঃ লিটন খান, এ এস মামুন, মোঃ রাশেদ, তানবিরুল ইসলাম সোহেল, মোঃ নাঈমুল ইসলাম এবং সহযোগী সদস্য আশরাফুল আমিন নিলয়সহ আরও অনেকে।

‎মতবিনিময় সভায় ডিজিএম প্রকৌশলী এ হালিম খান বলেন, ‘গৌরনদী পল্লী বিদ্যুৎতের গ্রাহকদের আরও উন্নত ও দ্রুত সেবা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই। বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা, অনিয়ম ও গ্রাহক ভোগান্তির বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরলে দ্রুত সমাধান করা সহজ হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।