কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোণা জেলার মটরযান কর্মচারী ইউনিয়ন রেজি: নং-২৫৭৪, কেন্দুয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ১৭ মে রবিবার বিকেলে কেন্দুয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন।
সাক্ষাৎকালে নবগঠিত কমিটির পক্ষ থেকে জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত অনুমোদিত কমিটির তালিকা কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিমের হাতে হস্তান্তর করা হয়।
এ সময় বক্তব্য রাখেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ এহতেশামুল হক শাহীন, সাধারণ সম্পাদক মোঃ মোতাসিম বিল্লাহ জেসি প্রমুখ।
উল্লেখ্য, ১৬ মে শনিবার অনুষ্ঠিত নির্বাচনে কেন্দুয়া উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নের ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতজন এবং ভোটের মাধ্যমে তিনজন নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন— সভাপতি এহতেশামুল হক শাহীন, সিনিয়র সহ-সভাপতি রিপন ড্রাইভার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মিয়া, সহ-সম্পাদক সোহরাব ড্রাইভার, কোষাধ্যক্ষ সিরাজ মিয়া, প্রচার সম্পাদক জাকির হোসেন আক্কাস ও দপ্তর সম্পাদক রায়হান।
অন্যদিকে নির্বাচনের মাধ্যমে সহ-সভাপতি হিসেবে হুসেন ড্রাইভার, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ (জেসি) এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রোকনুজ্জামান খান রোকন নির্বাচিত হয়েছেন।

