মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহেরপুর হতে কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাওয়ার সময় নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়ন লেপসিয়া বাজারের পাশে ধেনু নদীতে ইন্জিন চালিত ট্রলার থেকে ৮০ বোতল ভারতীয় মদের চালান সহ তিন জনকে, লেপসিয়া বাজারের নৌ পুলিশের এস আই শ্রী জগতজ্যোতি চৌধুরী ও তার পুলিশ বাহিনীর সদস্যরা আটক করে।
পুলিশ বাহিনীর সদস্য এ এসআই সাইদুর রহমান বলেন, আমারা ১৭ মে/২৬ ইং তারিখ রোজ রবিবার বিকেলে খালিয়াজুড়ি উপজেলায় লেপসিয়া বাজারের পাশে ধেনু নদীতে টহলরত অবস্থায় দায়িত্ব পালন করি। এ সময় একটি পণ্যবাহী ইন্জিন চালিত ট্রলার সুনামগঞ্জ থেকে নদী পথে কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছে। সন্দেহ হলে আমরা উক্ত ট্রলার আটক করে তল্লাশি করিলে ৮০ বোতল ভারতীয় মদের চালান সহ ৩০ কেজি ওজনের দুইবস্তা জিরা, শিশু খাদ্য চিপস দুই বস্তা (৭৫ কেজি) সহ তিনজন কে আটক করে লেপসিয়া বাজারের নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার সুনাপুর গ্রামের হাসিম উদ্দিনের ছেলে মোঃ আব্দুস সালাম (৩৪) ও রজব আলীর ছেলে মোঃ হারিছ উদ্দিন (৩৫) এবং একই উপজেলার চানখলাগাও এর দুলাল মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেন (২৮) নামের তিনজন দীর্ঘদিন ধরে ভারতীয় মদের ব্যবসার সাথে জড়িত বলে পুলিশের কাছে স্বীকৃতি প্রকাশ করে।
খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, লেপসিয়া বাজারের নৌ পুলিশের এ এসআই সাইদুর রহমান বাদী হয়ে উল্লেখিত তিনজনকে আসামি করে ১৭ ই মে রাত ১১’০০ সময় বিশেষ ক্ষমতা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করে। ১৮ ই মে /২৬ ইং তারিখ রোজ সোমবার সকালে বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারা তাদেরকে নেত্রকোনা সদর কোর্ট প্রেরণ করা হয়েছে।
জনস্বার্থে এ রকম অভিযান নিয়মিত চালু থাকিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

