Nabadhara
ঢাকাসোমবার , ১৮ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ১৮ লাখ টাকার স্বর্ণ ছিনতাই মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

Link Copied!

মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে প্রকাশ্য দিবালোকে সংঘটিত প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণ ছিনতাই মামলার এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লার কোতয়ালি থানা এলাকা থেকে খানপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল রানা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৭ মে) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আদালতে সোপর্দের পাশাপাশি তার রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিরামপুর–ফুলবাড়ী মহাসড়কের শালবাগান ঢিবি এলাকায় এ দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ বক্স থেকে মাত্র ২০০ গজ দূরে মোটরসাইকেলে যাওয়ার সময় স্বর্ণ ব্যবসায়ী ও চালককে পথরোধ করে দুর্বৃত্তরা। পরে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮ ভরি ৪ আনা স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেয় তারা। হামলায় একজন গুরুতর আহত হন।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল, একটি দেশীয় অস্ত্র ও একটি মানিব্যাগ।

এ ঘটনায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর নাম উঠে আসে। পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ছয় নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, এখন পর্যন্ত ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধার করা সম্ভব হয়নি। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।