Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে জমির বিরোধে দু’পক্ষের সংঘর্ষে রক্তাক্ত ৪

Link Copied!

মোঃ উজ্জ্বল রহমান,ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার ওস্তাখান গ্রামে রাস্তার জমি নিয়ে দ্বন্দ্বে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের চারজন রক্তাক্ত জখম হয়েছে। মঙ্গলবার সকাল ১০টারদিকে এঘটনা ঘটেছে।

প্রদীপ, অসীম ও স্থানীয়রা জানিয়েছে, ঝালকাঠি সদর উপজেলার গাবখান  ধানসিঁড়ি ইউনিয়নের  ওস্তাখান গ্রামে রাস্তা নির্মাণের জমি নিয়ে দ্বন্দ্বে দুই হিন্দু পরিবারের মধ্যে তর্ক থেকে সংঘর্ষ শুরু হয়।

একপর্যায়ে সুভাষ হালদারের ঘরে ঢুকে কানাই লাল ওরফে কানা বাবু’র লোকজন এলোপাথারি কুপিয়ে সুভাষ হাওলাদার, সৌরভ, সুজন ও বিউটি রানীকে রক্তাক্ত জখম করে।  জখমীরা রক্তাক্ত অবস্থায় মাটিতে গড়াগড়ি করে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

আহতদের সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত হওয়ায় বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।

সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, খবর শুনে পুলিশের টহল টিম হাসপাতাল এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।