Nabadhara
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুকে সংবর্ধনা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
মে ২০, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

ঝালকাঠির কাঠালিয়ায় সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে এ প্রতিনিধি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মো. আমির হোসেন। এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু বলেন, কাঠালিয়ার মানুষের ভালোবাসা ও সম্মান আমাকে আরও দায়িত্বশীল করেছে। জনগণের প্রত্যাশা পূরণে আমি সবসময় কাজ করে যাব। তিনি বলেন, এলাকার উন্নয়ন, নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা ও তরুণদের কর্মসংস্থানের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, মানুষের সুখ-দুঃখের পাশে থেকে একটি উন্নত ও সমৃদ্ধ কাঠালিয়া গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মো. মজিবুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা মো. খাইরুল আলম খোকন, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানটির ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে বলে জানা গেছে, যা স্থানীয়ভাবে প্রচারের জন্য ব্যবহার করা হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।