Nabadhara
ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
মে ২০, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে আলী মিয়ার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন গলানিয়া গ্রামের মমসার মিয়া (১৮), গলানিয়া পশ্চিমপাড়ার ইমাম হোসেন (১৫), হৃদয় মিয়া (১৫) এবং ধর্মতীর্থ গ্রামের আরমান মিয়া (১৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজে নেমে একে একে চারজনই বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন। পরে তারা আর উপরে উঠতে না পারায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। নিহত মমসার মিয়া পেশায় পাইপ ফিটিং মিস্ত্রি ছিলেন। পরিবারের ভাষ্য অনুযায়ী, অল্প কিছুদিনের মধ্যেই তার বিদেশ যাওয়ার কথা ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মনজুর কাদের ভূঁইয়া, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।