Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি 
মে ২১, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজীতে ছোট ফেনী নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরচমজলিশপুর গ্রামের নদীর তীরবর্তী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে স্থানীয়রা নদীর তীরে অর্ধগলিত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। মরদেহের পরনে কালো জিন্স প্যান্ট ও কালো রঙের ফুলহাতা গেঞ্জি ছিল।

খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।