Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে হুইলচেয়ার, স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি
মে ২১, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন তিনি।

বেলা ১১টায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় এডিবির অর্থায়নে ৪০টি হুইলচেয়ার এবং উপজেলা পরিষদের অর্থায়নে বিশেষভাবে নির্মিত দুটি চলাচলের যান বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে উপজেলার ২৪৭ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

পরে জেলা প্রশাসক কাজিপুর থানা ও উপজেলা পরিষদ আদর্শ একাডেমি পরিদর্শন করেন।

দুপুরে তিনি সোনামুখী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং পরিষদ চত্বরে একটি আমের চারা রোপণ করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসানসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসও পরিদর্শন করেন।

বিকেলে উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিনব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, কাজিপুর থানার ওসি শাহ মো. এনায়েত উল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী একেএম হেদায়েত উল্লাহ এবং মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা প্রমুখ।

দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।