Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাদিরাবাদ সেনানিবাস ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং-এর “সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ” অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিক,নাটোর প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৩ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কাদিরাবাদ সেনানিবাস ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং-এর রিক্রুট ব্যাচ ২০২৩ এর “সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ” অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে কাদিরাবাদ সেনানিবাসের শহীদ সামসুল হুদা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়া পরিদর্শন করেন মেজর জেনারেল ইফতেখার আনিস, বিএসপি, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিইঞ্জ, ইঞ্জিনিয়ার ইন চীফ, বাংলাদেশ সেনাবাহিনী ।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনিরুজ্জামান, এনডিসি, পিএসসি, কমান্ড্যান্ট, ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারী ইঞ্জিনিয়ারিং এবং লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আইনুল হক, পিএসসি, অধিনায়ক ট্রেনিং ব্যাটালিয়ন , প্যারেড কমান্ডার মেজর মোঃ রাইহানুজ্জামান উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশে সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হিসেবে কঠোর প্রশিক্ষণ, শৃংখলা, নিয়মানুবর্তিতা, কর্তব্যপরায়ণতা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষায় এবং দেশ গঠনের গুরু দায়িত্ব সকল নবীন সৈনিকদেরকে পালন করতে হবে। “সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ” অনুষ্ঠানের মাধ্যমে মোট ৯৪৫ জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইঞ্জিনিয়ার্স এবং কোর অব মিলিটারি পুলিশ এ সৈনিক হিসেবে যোগদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।