নড়াইলের কালিয়ায় ফেরদৌস বিশ্বাস নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালিয়া থানা পুলিশ। ২৭ অক্টোবর (শুক্রবার) রাত ১০ টায় উপজেলা গেট সংলগ্ন জ্যোতী স্টোরের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। ফেরদৌস বিশ্বাস কালিয়া পৌরসভার চাঁদপুর গ্রামের মৃত মোকছেদ বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এস আই সাইফুলের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে ফেরদৌস বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কালিয়া থানার ওসি তদন্ত রতনুজ্জামান বলেন, আটককৃত ফেরদৌস বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

