Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে নাটোরে আওয়ামী লীগের ব্যাতিক্রমি প্রতিবাদ ও উন্নয়ন সমাবেশ

আবু বক্কর সিদ্দিক,নাটোর জেলা প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৩ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

দেশব্যাপী বিএনপির ডাকা অবরোধের বিরুদ্ধে নাটোরে ব্যাতিক্রমি প্রতিবাদ এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে হারমনিয়াম, ডুগি-তবলা, ঝুনঝুনি নিয়ে দেশাত্মবোধক সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়।

পৌর আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার,জেলা আওয়ামী লীগের সহসভাপতি উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম মালেক শেখ, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লবসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।

এ সময় বক্তারা বলেন, দেশে যখন বিএনপি জামায়াত মানুষের জান মাল নিয়ে হিংস্র রাজনীতি করতে শুরু করেছে। দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। অগ্নি সন্ত্রাস করে দেশের মানুষের জীবন কেড়ে নিচ্ছে, তখন আওয়ামী লীগ মানুষকে শান্তির বানী শুনাচ্ছে। তারা মনে করেন এই শান্তি সমাবেশের মধ্যে দিয়ে দেশে শান্তি ফিরে আসবে। তাই দেশের মানুষের মনে শান্তি ফিরিয়ে আনতে এই দেশাত্মবোধক সঙ্গীত শুনিয়ে শান্তির পথে আসার আহব্বান জানাচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।