Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
আগস্ট ১৬, ২০২২ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটর চিতলমারীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার সকালে ্উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শোক র‌্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়মে ইউএনও সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও উপজেলা আ’লীগ,বীর মুক্তি যোদ্ধা অংশ গ্রহন করেন।

এছাড়া উপজেলা আ’লীগের আয়োজনে জাতীয় শোক দিবস যথাযথ মর্জাদায় পালিত হয়েছে। এ দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়,সহ-সভাপতি ইঞ্জিনিয়র শেখ রফিকুল ইসলাম তাপস,বীর মুক্তি যোদ্ধা শেখ বেল্লাল হোসেন,সদও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন, যুগ্ম-সাধারন সম্পাদক শেখ কেরামত আলী, শামীম আনোয়ার বাবু,যুবলীগ আহবায়ক নজরুল ইসলাম,ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি প্রমুখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।