Nabadhara
ঢাকাবুধবার , ২৬ এপ্রিল ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ২৬, ২০২৩ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ মঙ্গলহাটা উত্তরপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন উপজেলার মল্লিকপুর ইউপির মঙ্গলহাটা উত্তরপাড়া গ্রামের ইদ্রিস শেখের ছেলে জামিরুল ইসলাম সবুজ(৩২) ও একই গ্রামের বাদশা মৃধার ছেলে ই¯্রাফিল মৃধা(৩৬) ।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(২৫এপ্রিল) রাতে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলহাটা গ্রামে অভিযান চালিয়ে জামিরুলের কাছ থেকে ৪০ পিস ও ই¯্রাফিলের পকেট থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্বার করে। এদিকে নড়াইল সদর থানার এসআই আজিজুর রহমান গোপন সংবাদের ভিক্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে নড়াইল পৌরসভার ডুমুরতলা এলাকায় অভিযান চালিয়ে ৩ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী অনিক ওরফে মানিক (৩৫)কে আটক করে। সে নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের খোকন চন্দ্র দেবনাথের ছেলে।

এব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন,আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। শরিফুল ইসলাম

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।