Nabadhara
ঢাকাবুধবার , ৩ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিশ্ব গনমাধ্যম দিবস পালিত

Link Copied!

বাগেরহাট প্রেসক্লাব র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালন করেছে। বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষে বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সহ-সভাপতি ইসরাত জাহান, সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সাংবাদিক মো. ইয়ামিন আলী, এস এম শামসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, শেখ আজমল হেসেন, আল আমিন খান সুমন, সোহেল রানা বাবু, জামাল হোসেন বাপ্পা প্রমুখ।

সভায় বক্তারা, দেশে মুক্ত সাংবাদিকতার জন্য অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।