Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ার মেয়র ইলিয়াস হোসেনের বাড়ীতে ডাকাতির মূল পরিকল্পনাকারী গ্রেফতার 

গোপালগঞ্জ প্রতিনিধি 
জুলাই ৬, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি  ও সাবেক পৌর মেয়র মো: ইলিয়াস হোসেনের বাড়ীতে ডাকাতি ঘটনার মূল পরিকল্পনাকারী আন্ত:জেলা ডাকাত দলের সদস্য মো: আবু জোহানুর ওরফে লিপুকে (৫৫) গ্রেফতার করেছে সিআইডি।

এসময় ডাকাতির নগদ ৪৫ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়। গোপালগঞ্জ জেলা শহরের পাবলিক হল মোড় থেকে গতকাল বুধবার বিকেলে ওই ডাকাতকে গ্রেফতার করা হয়।

সিআইডির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সবুজুল ইসলাম জানান, গত বছরের ২৯ অক্টোবর গভীর রাতে টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামলীগ নেতা মো: ইলিয়াস হোসেনের বাড়ির ২য় তলার বারান্দার কংক্রিটের গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের আগ্নেয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাড়ে ২৭ লাখ টাকা ও সাড়ে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে পলিয়ে যাবার সময় চিৎকার করলে স্থানীয়রা ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে।

গ্রেফতারকৃত ডাকাতদের মধ্যে একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, ডাকাতির মূল পরিকল্পনাকারী মো: আবু জোহানুর ওরফে লিপু ।

সিআইডি গোপালগঞ্জ নেতৃত্বে চৌকস দল তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে ডাকাতির সময়  গোপালগঞ্জ শহরের পাবলিক হল মোড়ে অবস্থান করে ডাকাতির মূল পরিকল্পনাকারী মো: আবু জোহানুর ওরফে লিপু পরিচালনা করেছিলো।

গতকাল বুধবার ডাকাতির মাষ্টার মাইন্ড  আবু জোহানুর ওরফে লিপুকে গ্রেফতার করে পুলিশ।

টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি  ও সাবেক পৌর মেয়র মো: ইলিয়াস হোসেন নবধারা কে বলেন, ডাকাতির মুল পরিকল্পনাকারী গ্রেফতার হওয়ায় আমি সন্তুষ্টি প্রকাশ করছি। এ ডাকাতির সাথে আরো যারা জড়িত তাদের কে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী করছি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।