Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে নিখোঁজের পর মাদ্রাসা ছাত্রের মরদেহ মিললো পুকুরে

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
জুলাই ৬, ২০২৩ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের প্রায় ১২ ঘন্টা পর মো. মাহিম (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ মিললো একটি পুকুরে। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করেছে থানা পুলিশ।এর আগে বুধবার বিকেলে বাড়ী হতে বের হয়ে নিখোঁজ হয় সে। পরে তার সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়েছিল।

নিহত মাহিম উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকার সোয়াইজের ছেলে। সে কাপাসিয়া উপজেলার তিলশুনিয়া এলাকার একটি মাদ্রাসার মক্তবে অধ্যয়নরত ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিম মাদ্রাসা থেকে ঈদের ছুটিতে বাড়ীতে এসেছিল। বুধবার বিকেলে বন্ধুদের সঙ্গে বাড়ী হতে বের হয়। এরপর সন্ধ্যায় তার বন্ধুরা বাড়ী ফিরলেও সে আসেনি।পরবর্তীতে আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে তার সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তার বাড়ী হতে প্রায় ১ কিলোমিটারদূরত্বের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দেয়া হয়। বিষয়টিএলাকায় জানাজানি হলে মাহিমের স্বজনরা গিয়ে তাকে শনাক্ত করে। সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মাজহারুল ইসলাম খান বলেন, শিশু মাহিমের মরদেহ উদ্ধারের পর থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।