Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে শ্রী শ্রী হরি গুরু মতুয়া আশ্রমের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

মোঃ জসিম উদ্দিন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর দুমকিতে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া আশ্রমের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা ও বিশেষ কীর্তণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) উপজেলার লেবুখালী শ্রী শ্রী হরি গুরু মতুয়া মন্দির ও শ্রীমৎ উত্তম গোসাই সেবাশ্রমের উদ্যোগে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হিন্দু বৌদ্য খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতির বাসভবনে আলোচনা ও বিশেষ কীর্তণ অনুষ্ঠিত হয়। মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্বদেন মতুয়ারত্ন শ্রীমৎ উত্তম গোসাই।

অনুষ্ঠানে পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচাল শুভাশিষ মুখার্জী প্রধান অতিথি ছিলেন। আলোচনা অনুষ্ঠানে উপজেলা হিন্দু বৌদ্য ঐক্য পরিষদের সভাপতি সুকুমার চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রিপন কুমার শীল, মন্দির কমিটির সভাপতি বাবুল চন্দ্র শীল, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র কর্মকার বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে গোসাই বাড়ি দূর্গা মন্দির সভাপতি দিবাংশু মন্ডল, সাধারণ সম্পাদক পরিমল কবিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।