পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ উপনির্বাচনে আওয়ামীলীগের (নৌকা) মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. আফজাল হোসেন।
সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের অনুষ্ঠিত সভায় এড. আফজাল হোসেন মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত হয়। সভাশেষে আওয়ামীলীগের দপ্তর ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেসনোটে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মোঃ শাহজাহান মিয়া এডভোকেট’র গত ২১ অক্টোবর বার্ধক্য জনিত অসুস্থতায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণে এ আসনটি শূন্য হয়।
এদিকে এড. আফজাল হোসেন’র নৌকার মনোনয়ন লাভের খবরে দুমকি সহ নির্বাচনী এলাকা পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জে আনন্দ মিছিল করেছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

