Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের উপর বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে প্রেসক্লাব মোল্লাহাটের মানববন্ধন

Link Copied!

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর বিএনপি নেতাকর্মীদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে প্রেসক্লাব মোল্লাহাটের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
প্রেসক্লাব মোল্লাহাটের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব মোল্লাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার মোঃ জিননুরাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানের সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন, শিক্ষাবিদ অধ্যক্ষ এল জাকির হোসেন ও আওলাদ হোসেন, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, শেখ সোহেল রানা ও মোঃ মনিরুজ্জামান মোল্লা, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নাত আলী শিকদার, প্রচার সম্পাদক এস এম মিজানুর রহমান, নিবার্হী সদস্য এস এম রাজিব সিদ্দিকী ও মিয়া পারভেজ আলম, সাংবাদিক আবদুল্লাহ ফারুক, মোঃ বশার মোল্লা, সৌরভ কুমার মধু, মাহফুজুর রহমান চৌধুরী, মাহামুদুল হক (মাইকেল) প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।