Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে আওয়ামী অংগসংগঠনের উদ্যোগে জামাত-বিএনপির বিাংদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
অক্টোবর ৩১, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের ৪, ৫,ও ৬ নং ওয়ার্ডের প্রায় হাজার জনতা জামাত-বিএনপির অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে একাত্বতা পোষন করে সমাবেশ ও বিক্ষোভ করেছে। ৩১ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৩ টায় পহরডাঙ্গা পূর্ব পাড়া পাঁকা রাস্তায় এলাকার আওয়ামী প্রেমী কর্মী ও সমর্থকসহ স্থানীয় জনতা এ সমাবেশ করে।

এ সময় নেতা কর্মীরা পূর্বের যাবতীয় অভিমান ভুলে জামাত-বিএনপিকে প্রতিহত পূর্বক নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। পাশাপাশি নড়াইল ১ এর বার বার নির্বাচিত সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তিকে নৌকার মনোনয়ন দিয়ে আসনটির বিজয় সুনিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বক্তব্য রাখেন পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ অহিদুজ্জামান মোল্যা, নড়াগাতি থানা যুবলীগের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সেলিম সিকদার, যুবলীগ কর্মী খান আহসান হাবিব, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইলিয়াস শিকদার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ঝুনু মোল্যা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রহিম সিকদার, সাধারন সম্পাদক ছিকু দাড়িয়া, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস,এম হাফিজুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইনামুল মোল্যা, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শরিফুল শেখ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আজিজুল হক শরীফ, আওয়ামীলীগ নেতা রহমান বিশ্বাসসহ আওয়ামিলীগ ও অংগসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।