Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়া উপজেলার শ্রমিক দলের আহবায়কসহ গ্রেফতার-২

MEHADI HASAN
অক্টোবর ৩১, ২০২৩ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

 নড়াইলের লোহাগড়া উপজেলায় জাতীয়াতাবাদী বিএনপির শ্রমিক দলের আহবায়কসহ দু’জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নাশকতার মামলায় আটক দেখিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
লোহাগড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৩০ অক্টোবর) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার নলদী ইউপির নলদী গ্রামের মৃত সামসু মোল্যার ছেলে নড়াইল জেলা শ্রমিক দলের আহবায়ক সাইদুজ্জামান আমল (৪৬) ও লোহাগড়া পৌর শহরের কচুয়াবাড়ী গ্রামের হান্নান শেখের ছেলে ছাত্রদল নেতা ইব্রাহিম শেখ (২৩) কে গ্রেফতার করা হয়।
এব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত দু’জন নেতাকে নাশকতার মামলায় আটক দেখিয়ে মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।