Nabadhara
ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে মাধ্যমিক শিক্ষার্থীদের বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে প্রচারণা

Link Copied!

বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মাধ্যমিক শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের নিয়ে শপথবাক্য পাঠ, কেসস্টাডি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ নভেম্বর) বাগেরহাটের ফকিরহাট নলধা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে অডিটোরিয়ামে এ প্রচারণামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ফকিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ইউএনএফপিএ প্রকল্পে আর্থিক সহযোগিতায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, নলধা মৌভোগ ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মুক্তি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন ও নলধা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি শেখ আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলদ চন্দ্র হীরা। বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, অভিভাবক কর্তৃক বাল্যবিবাহ দেওয়া একটি যৌন হয়রানিমূলক সামাজিক অপরাধ। এই সামাজিক সমস্যা প্রতিরোধে উদ্বুদ্ধ করতে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করাই এই প্রচারণার মূল লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।