Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়িতে মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টায় উপজেলা হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম পলিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. ইয়াসির আরাফাত হৃদয়ের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম এবং নেত্রকোনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্ট, সহ-সভাপতি মো. মাসুদ রানা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মী।

বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। প্রধান অতিথি তার বক্তব্যে নৈতিকতা বজায় রাখা, মাদক ও অপরাধ থেকে দূরে থাকা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাজহারুল ইসলাম পলিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।