Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি

কুষ্টিয়ায় আর্জেন্টিনা ফুটবল দলকে সমর্থন জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব কুষ্টিয়া।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া পৌর চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন আর্জেন্টিনা সমর্থক ও ভক্তরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও তারা নীল-সাদা জার্সি পরে হাতে পতাকা ও ব্যানার নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

সমর্থকরা আর্জেন্টিনা দলের সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে দলটি এবারও বিশ্বকাপ বা আন্তর্জাতিক আসরে ভালো ফল করবে।

এ সময় “আর্জেন্টিনা–আর্জেন্টিনা”, “মেসি–মেসি” স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।