Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ১ হাজার পিস ইয়াবাসহ কুষ্টিয়ার এক ব্যক্তি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
জুন ১৬, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর শহরে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মো. মিজানুর রহমান (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (১৬ জুন) ভোরে কোতোয়ালি থানার ব্রাহ্মণকান্দা এলাকার রাজবাড়ী রাস্তার মোড় সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত মিজানুর রহমান কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা খামারপাড়া এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ফরিদপুরে মাদকের একটি চালান আসছে—এমন তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন হিসেবে মিজানুর রহমানকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

ডিএনসি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো উচ্চমাত্রার মেথামফেটামিনযুক্ত।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক (ক-সার্কেল) বেলায়েত হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২০) অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার করা হবে। ফরিদপুরকে মাদকমুক্ত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।