Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে অবৈধভাবে সিগারেট মজুত, ব্যবসায়ীকে জরিমানা; ১০ লাখ টাকার সিগারেট জব্দ

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর 
জুন ১৭, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,গাজীপুর 

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট মজুতের দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রায় ১০ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলার বানিয়ারচালা এলাকায় এ অভিযান পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন খান এলিস।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় নাজিমুদ্দিনের ছেলে ইয়াসিন আরাফাত অবৈধভাবে বিপুল পরিমাণ সিগারেট মজুত করে রাখেন। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুতকৃত সিগারেট জব্দ করা হয়। পরে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ও ৬ ধারায় মামলা দায়ের করে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ধ্রুব অধিকারী এবং বেঞ্চ সহকারী ছিলেন মো. বদরুজ্জামান। এ সময় র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ, সিনিয়র এএসপি দেবজিত পাল, পোড়াবাড়ী ক্যাম্পের স্কোয়াড কমান্ডারসহ র‍্যাব সদস্য এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় ও নিয়ন্ত্রিত পণ্যের অবৈধ মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি এবং বাজার অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।