Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে রহস্যজনক কৌটা ও বিএনপি নেতাদের হুমকি সম্বলিত চিঠি উদ্ধার, এলাকায় আতঙ্ক

মেহেরপুর প্রতিনিধি
জুন ১৭, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে একটি চা স্টলের সামনে রহস্যজনক একটি লাল রঙের কৌটা ও বিএনপি নেতাদের উদ্দেশে লেখা হুমকি সম্বলিত চিঠি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৭ জুন) ভোরে উপজেলার মটমুড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের চা স্টলের সামনে এসব বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে এবং এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়।

চা স্টল মালিক শরিফুল ইসলাম জানান, সকালে দোকান খুলতে এসে তিনি দোকানের সামনে একটি লাল রঙের কৌটা এবং হাতে লেখা একটি চিঠি দেখতে পান। চিঠিতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য লেখা ছিল বলে তিনি দাবি করেন। বিষয়টি স্থানীয়দের জানানো হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রহস্যজনক কৌটা ও চিঠিটি উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে কৌটাটি পরীক্ষা-নিরীক্ষার জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

তবে কে বা কারা ওই চিঠি ও কৌটা সেখানে রেখে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দেদ মোর্শেদ বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া চিঠি ও কৌটার উৎস শনাক্তের চেষ্টা চলছে। এটি কোনো উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।”

এদিকে রহস্যজনক এ ঘটনার পর মটমুড়া গ্রামসহ আশপাশের এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।