Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুর চাপে স্যালাইন সংকট, যুবদল নেতার মানবিক উদ্যোগে ১০০ ব্যাগ স্যালাইন দান

ঝালকাঠি প্রতিনিধি
জুন ১৭, ২০২৬ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

বর্ষা মৌসুমের শুরুতেই ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। রোগীর সংখ্যা বৃদ্ধির কারণে ঝালকাঠি সদর হাসপাতালে নরমাল স্যালাইনের সংকট দেখা দিয়েছে। এমন সংকটময় মুহূর্তে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার।

নিজস্ব অর্থায়নে তিনি হাসপাতালের ডেঙ্গু রোগীদের জন্য ১০০ ব্যাগ নরমাল স্যালাইন (এনএস-১০০০ মিলিলিটার) সরবরাহ করেছেন। বৃহস্পতিবার হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখারের হাতে এই স্যালাইন তুলে দেন শামীম তালুকদার।

হাসপাতাল সূত্র জানায়, চলতি বছরে এখন পর্যন্ত ২০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। রোগীর সংখ্যা বাড়ায় স্যালাইনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সাময়িক সংকট তৈরি হয়।

স্যালাইন হস্তান্তরকালে শামীম তালুকদার বলেন, “হাসপাতালে স্যালাইন সংকটের খবর পেয়ে আমি এটাকে মানবিক দায়িত্ব হিসেবে নিয়েছি। ডেঙ্গু রোগীদের চিকিৎসা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে জন্য নিজ অর্থায়নে এই স্যালাইন দিয়েছি। ভবিষ্যতেও প্রয়োজন হলে সহযোগিতা অব্যাহত রাখব।”

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সানি বলেন, “ডেঙ্গুর মৌসুমে নরমাল স্যালাইনের চাহিদা অনেক বেড়ে যায়। এই সময়ে ব্যক্তিগত উদ্যোগে স্যালাইন প্রদান অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ব্যক্তিদেরও হাসপাতালের পাশে দাঁড়ানো উচিত।”

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক আক্তারা খানম, বেসরকারি হাসপাতাল-ক্লিনিক মালিক সমিতির সভাপতি খন্দকার জহিরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আল মামুন খলিফা, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রানাসহ অনেকে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের এমন স্বতঃস্ফূর্ত সহযোগিতা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।