Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া মাদ্রাসায় হিজরি নববর্ষ বরণ

Link Copied!

আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় চক মোহাম্মাদালীপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে আলোচনা সভা ও নববর্ষ বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং মাদ্রাসা ও এতিমখানার পরিচালক আলহাজ মঈনউদ্দীন ময়না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আলহাজ মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দেবহাটা উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাফেজ এমদাদুল হক, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল ওয়াহেদ, সমাজসেবক আলহাজ মনিরুল ইসলাম, ব্যবসায়ী আলহাজ আব্দুল হামিদ এবং বীর মুক্তিযোদ্ধা এটিএম জামাত আলী।

বক্তারা হিজরি নববর্ষের তাৎপর্য তুলে ধরে ইসলামের আদর্শ ও মূল্যবোধ চর্চার মাধ্যমে নৈতিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান। তারা নতুন হিজরি বছরের শুভ সূচনায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীদের অভিভাবক এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।