Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুন ১৭, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলায় তদন্তাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি, সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠপর্যায়ের তদন্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

মুন্সীগঞ্জ সার্কেলের আওতাধীন মুন্সীগঞ্জ থানা ও গজারিয়া থানার নিয়মিত তদন্ত কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।

সভায় পুলিশ সুপার বলেন, অপরাধ দমনে প্রতিটি মামলার তদন্ত নিবিড়ভাবে তদারকি করতে হবে এবং প্রযুক্তিনির্ভর ও সাক্ষ্য-প্রমাণভিত্তিক তদন্ত নিশ্চিত করতে হবে। তিনি মামলার তদন্তে গতি আনতে ই-মামলা ব্যবস্থার সঠিক ব্যবহার ও ডিজিটাল প্রমাণ সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, তদন্তাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের মাধ্যমে বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) লিজা আক্তার। এছাড়াও মুন্সীগঞ্জ থানা ও গজারিয়া থানার বিভিন্ন পর্যায়ের তদন্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে পুলিশ সুপার জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, তদন্ত কার্যক্রমের মানোন্নয়ন এবং জনসেবার মান বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।