Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফ্যামিলি কার্ডে বদনীভাঙ্গার নারীদের মুখে স্বস্তির হাসি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুন ১৭, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

সবুজ শালবনের ঘেরা নিস্তব্ধ জনপদ গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম বদনীভাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণকে কেন্দ্র করে দেখা দিয়েছে আনন্দ ও স্বস্তির আবহ।

১৭ জুন বুধবার বদনীভাঙ্গা গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রান্তিক পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত এই প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় সহায়তা পাওয়ার সুযোগ পাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া। তিনি কার্ড বিতরণের পাশাপাশি সুবিধাভোগীদের হাতে-কলমে ডিজিটাল কার্ড ব্যবহারের নিয়ম, ব্যালেন্স যাচাই এবং মোবাইল প্রযুক্তির মাধ্যমে হিসাব সংরক্ষণের পদ্ধতি সহজভাবে বুঝিয়ে দেন।

জেলা প্রশাসকের এমন সরাসরি অংশগ্রহণে গ্রামের নারীদের মধ্যে তৈরি হয় আত্মবিশ্বাস ও স্বস্তির অনুভূতি। কার্ড গ্রহণ শেষে তারা আনন্দ প্রকাশ করেন।

জেলা প্রশাসক বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্প প্রান্তিক মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বদনীভাঙ্গার মতো প্রত্যন্ত এলাকার মানুষের মুখের হাসিই এই উদ্যোগের প্রকৃত সফলতা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।