Nabadhara
ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে ১,২২০ শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
জুন ১৭, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতাভুক্ত ১,২২০ জন শিক্ষার্থীর মাঝে খাতা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় উপজেলার লোকজ রিসোর্স সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সঞ্চালনা করেন এনএসএস-এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিউর আলম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসএস-এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভুদান বিশ্বাস।

 

এছাড়াও অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি আমতলীর কর্মকর্তা, এনএসএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন যথেষ্ট নয়; তাদের জীবন দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও সামাজিক মূল্যবোধের বিকাশ অত্যন্ত জরুরি। জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার মোঃ শফিউর আলম বলেন, “শিক্ষার্থীদের মধ্যে জীবনমুখী শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। খাতা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে এবং নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী হবে।”

অনুষ্ঠান শেষে জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা সেশনে অংশগ্রহণকারী ১,২২০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা আরও যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।