আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হেদায়েতুল ইসলাম, জামায়াতের নায়েবে আমীর নুরুল আফছার মোর্তজা, আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও জাকির হোসেন বাবু, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, প্রেস ক্লাব সভাপতি এস কে হাসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, মাহবুবুল হক ডাবলু, দীপঙ্কর বাছাড় দিপু, হোসেনুজ্জামান হোসেন, মাওলানা আবু বক্কর সিদ্দিক, হাজী আবু দাউদ ঢালী, ওমর ছাকি পলাশ, পিআইও আমিরুল ইসলামসহ আরও অনেকে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উপজেলার বিভিন্ন সমস্যা সমাধান ও সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এর আগে জেলা প্রশাসক আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ, মাদকদ্রব্য প্রতিরোধ, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক ছাত্রী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় তিনি বুধহাটা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস এবং আশাশুনি থানাও পরিদর্শন করেন।

